বিদ্রোহ দমন আইনে কি সেনা মোতায়েন করতে পারবেন ট্রাম্প?
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসী দমনে কঠোর হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একরকম কোমরে ধরি বেঁধে অবৈধ অভিবাসীদের বিমানে তুলে দেয় তার প্রশাসন। যা নিয়ে দেশে বিদেশে তীব্র সমালোচনার পরেও দমে যাননি তিনি। অভিবাসীদের কারণে অপরাধ বেড়ে গেছে এমন অজুহাতে সেনা মোতায়েন করছেন একের পর এক রাজ্যে। ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, পোর্টল্যান্ডের পর সবশেষ শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। যার মধ্যে পোর্টল্যান্ডের সেনা মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করে দেয় ফেডারেল আদালত। আর এতেই তেলেবেগুনে জ্বলে ওঠেছেন ট্রাম্প। সেনা মোতায়েনে ঘোষণা দিয়েছেন ইনসারেকশন অ্যাক্ট বা বিদ্রোহ দমন আইন ব্যবহারের। বিদ্রোহ দমন আইন কী? এই আইনে যুক্তরাষ্ট্রে সেনা মোতায়েন করা যায় কিনা?
