জনগণ এখন নির্বাচনমুখী: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জনগণ এখন নির্বাচনমুখী হচ্ছে, আর জনগণ যখন নির্বাচনের প্রতি আগ্রহী হয়–তখন দেশে অপরাধের মাত্রাও কমে আসে বলেও জানিয়েছেন তিনি।
