নতুন যুদ্ধবিমান বানাবে যুক্তরাষ্ট্র
নৌবাহিনীর জন্য ক্যারিয়ার-বেজড নতুন যুদ্ধবিমান বানানোর কাজ শিগগির শুরু করতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। ১৯৯০-এর দশক থেকে ব্যবহার হয়ে আসা নৌবাহিনীর 'এফ/এ-১৮ ই/এফ' সুপার হর্নেট যুদ্ধবিমান বহরের স্থলাভিষিক্ত হবে 'এফ/এ-এক্সএক্স' নামের নতুন এই বিমান। যার জন্য বরাদ্দের সঠিক তথ্য জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এই প্রকল্পে ব্যয় হতে পারে কয়েক শত কোটি ডলার।
