দুই বছর ধরে গণহত্যা চালানোর অস্ত্র কারা জুগিয়েছে ইসরায়েলকে?
গাজায় ইসরায়েলি আগ্রাসন তৃতীয় বছরে পা দিল। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ২০০ ছাড়িয়েছে—এর বড় অংশই নারী ও শিশু। ধ্বংস হয়েছে স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির। অথচ এই গণহত্যার মাঝেও থামেনি অস্ত্রের জোগান। যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ও ইতালিসহ একাধিক দেশ এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এখনো ইসরায়েলকে সরবরাহ করছে বিপুল পরিমাণ অস্ত্র।
