দুই বছরের সংঘাতে গাজার মানুষদের পরিস্থিত যেমন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলার ২ বছর আজ। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। যা এখনও চলমান। দুই বছর পার হওয়ার পরও গাজার অবস্থা আজও ভয়াবহ, যা এটিকে মৃত্যু আর ধ্বংসের এক যুদ্ধবিধ্বস্ত ভূমিতে পরিণত করেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
