গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ ডোনাল্ড ট্রাম্পের!
গাজামুখী ত্রাণ বহরের সঙ্গে যাত্রা করে গ্রেপ্তার ও পরে ইসরায়েল থেকে বিতাড়িত হওয়ার ঘটনায় সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের হাতে আটক হওয়ার পর থুনবার্গকে 'ঝামেলাবাজ' আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তার "রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে" এবং "তার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত।"
