হালকা নাকি ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া নিয়ে কী বলছে অধিদপ্তর?
গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব কমে আসায় সারা দেশে বৃষ্টিপাতের মাত্রা হ্রাস পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত দেশের কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে রাজধানী ঢাকাসহ আশপাশের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
