ভারত কি চীন-যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক তিয়ানজিন সফর ছিল সাত বছর পর তাঁর প্রথম চীন সফর। চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির উপস্থিতি এক ধরনের বহুরৈখিক সংহতির ছবি তুলে ধরে। যা দেখে মনে হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অস্বস্তিতে ফেলতে পরিকল্পিতভাবে সব সাজানো হয়েছিল। আসলেই কী তাই? এই বিষয়ে অভিমত জানিয়েছেন, ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমানে দেশটির লোকসভার কংগ্রেসদলীয় এমপি শশী থারুর।
