কেন জাতিসংঘের IAEA-কে আর সহযোগিতা করবে না ইরান?
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পর জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয় বলে ঘোষণা দিয়েছে ইরান। ৫ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, কায়রো চুক্তির অধীনে এই সহযোগিতা অর্থহীন হয়ে গেছে। গত সেপ্টেম্বরে ইরান ও আইএইএর মধ্যে পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে চুক্তি হলেও জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান তা স্থগিত করে।
