‘এনজিও উপদেষ্টাদের শপথেই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলেছে’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের পেছনে উপদেষ্টাদেরও ইন্ধন থাকতে পারে, আর তাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে। এনজিও উপদেষ্টারা যেদিন শপথ নিয়েছেন সেদিনই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলেছে। এটাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ০৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়েজিত আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্যে গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
