আওয়ামী সমর্থকদের সব দলে যোগদানের সুযোগ দেওয়ার প্রস্তাব এবি পার্টির
বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের পুরনো জোটের ভাবনা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, অনেক সময় দেখা যায় তালাক হলে শেষ বয়সে মিলমিশ হয়৷ তাই বিএনপি ও জামায়াত তাদের পুরনো জোটের ভাবনা ফিরিয়ে আনুক। জনগণ সিদ্ধান্ত নিক, কে বিরোধীদল হবে। আওয়ামী সমর্থকদের সব দলে উন্মুক্ত সুযোগ দেয়ার প্রস্তাব। ৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত 'গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা'শীর্ষক আলোচনায় মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।
