নির্বাচনের সময় কি দেশে থাকবেন তারেক রহমান?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে সংগত কারণে দেশে ফিরতে না পারার কথা উল্লেখ করে দ্রুতই দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন তারেক রহমান।
