কোরআন অবমাননা নিয়ে কী বলছেন ওসমান হাদী?
পবিত্র কোরআন অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। ৫ অক্টোবর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত মানববন্ধনে সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশবাসীতে শান্ত থাকার আহ্বান জানান।
