নির্বাচন ও গণভোট নিয়ে রাজনৈতিক মেরুকরণ কী হবে?
জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনই চায় বিএনপি। আর জামায়াতে ইসলামী গণভোট চায় জাতীয় নির্বাচনের আগে। সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য হলো কতটা? কবে হতে পারে গণভোট, নির্বাচন ও গণভোট নিয়ে রাজনৈতিক মেরুকরণই বা কী হবে- এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
