কী আছে কাশ্মীরের ইয়াসিন মালিকের হলফনামায়?
২৫ আগস্টে দিল্লি হাইকোর্টে একটি হলফনামা দাখিল করেন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতাপন্থী আন্দোলনের অন্যতম নেতা ইয়াসিন মালিক। এরপর ভারতজুড়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আদালতে নতুন করে হলফনামার দাখিলের পর প্রশ্নবিদ্ধ হচ্ছে ইয়াসিন মালিকের আন্দোলন এবং সার্বিক কার্যক্রম। টিবিএস এক্সপ্লেনারে জানার চেষ্টা করবো কেন আলোচনার কেন্দ্রে ইয়াসিন মালিক? কেনই বিতর্ক এই স্বাধীনতাকামী নেতাকে নিয়ে?
