TBS ৮টার সংবাদ, ০৫ অক্টোবর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন; জুলাই সনদ বাস্তবায়নে দেওয়া হবে একাধিক প্রস্তাব, বললেন আলী রীয়াজ, অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করা হবে আওয়ামী লীগকে; শিগগিরই তদন্ত শুরুর কথা জানালেন চিফ প্রসিকিউটর, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ, দুর্নীতির মামলায় বেকসুর খালাস পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ারে রেকর্ড পতন, ৩ মাসে বাজারমূল্য কমেছে ৯২৬ কোটি টাকা, দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে ভেঙ্গে গেছে ব্রিজ; সৃষ্ট ভূমিধসে ১৮ জনের মৃত্যু, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম।
