SABCCI এর যাত্রা শুরু: প্রথম সামিটে যা থাকবে
প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SABCCI)। যার আনুষ্ঠানিক উদ্বোধনী হবে আগামী ৭ অক্টোবর। ৫ অক্টোবর গুলশানে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আশরাফুল হক চৌধুরী জানান ১০ জন সৌদি আরব ও ২১ জন বাংলাদেশি ব্যবসায়ীর সমন্বয়ে SABCCI গঠিত হয়েছে।
