কনসায়েন্স ফ্লোটিলা কবে পৌঁছাবে গাজায়, জানালেন শহীদুল আলম
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সরব হয়েছেন সারাবিশ্বের অধিকারকর্মীরা। সুমুদ ও কনসায়েন্স ফ্লোটিলা নামে দু'টি নৌ বহরে করে তারা রওনা হয়েছেন গাজা অভিমুখে। উদ্দেশ্য- গাজার ওপর অবৈধভাবে আরোপিত ইসরায়েলের অবরোধ ভাঙবেন। ওই নৌ বহরে আছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলম। যাত্রাপথে তিনি কথা বলেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) সঙ্গে। এক্সক্লুসিভ এই সাক্ষাৎকার নিয়েছেন নায়লা শাহ্।
