TBS ৮টার সংবাদ, ০৪ অক্টোবর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে-প্রশাসনের সঙ্গে আলোচনার পর খাগড়াছড়িতে অবরোধ পুরোপুরি প্রত্যাহার; ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার আশ্বাস, কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নত করবে না বিএনপি; ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত না করার প্রতিশ্রুতি জামায়াতের, চট্টগ্রামের বাতাস ও পানিতে মাত্রাতিরিক্ত দূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য, গড় আয়ু কমেছে প্রায় ছয় বছর, আরও সাতজনের শরীরে পাওয়া গেছে অ্যানথ্রাক্সের উপসর্গ, মোট আক্রান্তের সংখ্যা ১১ জন, গাইবান্ধাজুড়ে আতঙ্ক, ট্রাম্পের আহ্বানের পরও গাজায় বোমা হামলা চলছে; ইতোমধ্যে নিহত ২০, ইসরায়েলের অস্বীকার।
