চাকসু নির্বাচনের প্রার্থিতায় হয়রানির ভয় কেন?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন; যার মধ্যে ৪০ শতাংশই নারী। ৩৫ বছর পর হতে যাওয়া এই নির্বাচনে প্রার্থী হিসেবে তাদের অংশগ্রহণ অনেক কম। মাত্র ৪৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সহসভাপতি বা ভিপিসহ গুরুত্বপূর্ণ ছয় পদে নেই তাদের কেউই। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে নারীবান্ধব পরিবেশের অভাব, বুলিংসহ বিভিন্ন কারণে প্রার্থী হতে আগ্রহী হননি অনেকে।
