ঢাকায় সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ৭ অক্টোবর
আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির। এর ঘোষণা আসবে ৭ অক্টোবর। প্রথমবারের মতো আয়োজিত সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ভবিষ্যতের অর্থনীতির জন্য নতুন দুয়ার উন্মোচন করবে বলে আশা ব্যবসায়ীদের।
