যে চার উপায়ে শেষ হতে পারে মার্কিন সরকারের অচলাবস্থা
ওয়াশিংটনের আকাশে আবারও নেমেছে রাজনৈতিক অচলাবস্থার অন্ধকার। সাত বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে থেমে গেছে। বাজেট বিল পাসে ব্যর্থ হয়েছে সিনেট। আর এর মধ্যেই প্রশ্ন জাগছে—কত দিন চলবে এ অচলাবস্থা, কে আগে হার মানবে, আর এ অন্ধগলি থেকে কীভাবে বের হবে যুক্তরাষ্ট্র?
