চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব
ভক্তি ও ভালোবাসায় দেবী দুর্গাকে বিদায় জানালো ভক্তরা। ঢাক-ঢোলের শব্দ, সিঁদুরখেলা আর বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। রাজধানীর বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের ঘাটে প্রতিমা বিসর্জনের সময় ছিল কড়া নিরাপত্তা। ভক্তদের চোখে অশ্রু, তবে মন ভরে আছে আশ্বাসে—আসছে বছর আবারও ফিরবেন মা দুর্গা।
