খুলনায় নৌকা বাইচে হাজারো মানুষের ঢল!
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের কুড়ুলিয়া নদীতে দুর্গাপূজার উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই আয়োজন হচ্ছে দীর্ঘ ৪৯ বছর ধরে। এটি এখন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং স্থানীয় মানুষের মিলনমেলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। ১ অক্টোবর বুধবার বিকেলে আমুরকাটা সার্বজনীন দুর্গা মন্দির কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় দাকোপের রত্নাতরী, কল্পতরী এবং গড়ইখালী শান্তার আলমশাহীসহ মোট তিনটি নৌকা বাইচ দল অংশগ্রহণ করে।
