বাংলাদেশ-নেপাল হয়ে কি এবার মরক্কোয় সরকার পতন?
বাংলাদেশ ও নেপালের পর জিন জিদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও। মাদাগাস্কারের সরকার পতন হতে না হতেই এবার মরক্কোতেও আন্দোলনে নেমেছে জেন জি। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার তরুণ। এর মধ্যে উপকূলীয় শহর আগাদিবের লাকলিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। অস্ত্র লুটের চেষ্টা করলে গুলি ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে দুজন নিহত হন ও আহত হন বহু।
