ডেমোক্র্যাটদের বাধায় কতটা বিপদে ট্রাম্প?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদেও সেই ঘটনার পুনরাবৃত্তির শঙ্কায় আছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। তহবিল সংকটে ১ অক্টোবর বন্ধ হয়ে গেছে ফেডারেল সরকারের কার্যক্রম। যা সহসায় চালু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অবস্থায় চরম দুর্বিপাকে জীবন কাটছে মার্কিনীদের।
