জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন ড. ইউনূস
নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২ অক্টোবর সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
