ট্রাম্পকে কেন বিশ্বাস করতে পারে না ফিলিস্তিনিরা?
১৯৮২ সালে বৈরুত থেকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও অস্ত্রসহ সরে যায় এই শর্তে যে, একটি আন্তর্জাতিক বাহিনী শহরে অবস্থান করবে এবং ইসরায়েলি সেনাদের প্রবেশ রোধ করবে। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়। আন্তর্জাতিক বাহিনী সরে যাওয়ার পর সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে ঘটে ভয়াবহ হত্যাযজ্ঞ। ফিলিস্তিনিরা তখনই শিখে যায়—অস্ত্রের বিনিময়ে প্রতিশ্রুতি মানেই প্রতারণা।
