জাতিসংঘে বক্তব্য দেওয়ার পর কি রোহিঙ্গাদের দুর্দশা ঘুচবে?
রোহিঙ্গারা যখন দেখছে কোথাও তাদের যাওয়ার জায়গা নেই, নেই কাজের ব্যবস্থা, কমে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা, তাদের নিয়ে মাথা ব্যথা নেই কারও, তখন জাতিসংঘের সাধারণ পরিষদে কথা বলার সুযোগ পেয়ে রোহিঙ্গা নেতা একদম সঠিক প্রশ্নটিই ছুড়ে দিয়েছেন বিশ্ববিবেকের উদ্দেশে- 'ন্যায়বিচার কোথায়?'
