ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে নিহত অর্ধশতাধিক; উদ্ধারকাজ জোরদার
ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৩০ সেপ্টেম্বর রাতে সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৬৯ জন নিহত এবং ১৫০ এর বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলো আহতদের ভিড়ের কারণে রীতিমতো উপচে পড়েছে। আঞ্চলিক সিভিল ডিফেন্স দপ্তরের তথ্য কর্মকর্তা জেন আবাপো এই তথ্য নিশ্চিত করেছেন।
