পূজার সময় কেন সবাইকে সতর্ক থাকতে বললেন রুহুল কবির রিজভী
দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিরতা পরিকল্পিত। যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি- তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ১ অক্টোরব বুধবার নয়া পল্টন থানা সর্বজনীন পূজা কমিটির আয়জিত সনাতনি সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত আওয়ামী লীগের সময়ে দেশের মানুষের সম্প্রিতির বন্ধনকে নানা রাজনৈতিক কারণে বিভাজন করা হয়েছিলো। এখনো বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা আছে পার্শ্ববর্তী দেশ। রিজভী বলেন, পূজা শেষ না হওয়া পর্যন্ত সবাই সতর্ক থাকতে হবে। হাসিনা পতনের অর্জন সবার, কোন বিশেষ দলের নয়। কেউ নয়া উপনিবেশের চেষ্টা করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।
