গাজায় হামলা বন্ধে নেতানিয়াহু কি প্রস্তুত?
সম্প্রতি ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত অবসানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফার শান্তি পরিকল্পনা নিয়ে সরাসরি অবস্থান নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এই পরিকল্পনাটি গ্রহণ করলেও, এর কয়েক ঘন্টা পরেই হিব্রু ভাষায় ঘোষণা দেন তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে একমত নন এবং ইসরায়েলি সেনাবাহিনী গাজায় অধিকাংশ এলাকায় থাকবে। তার এই মন্তব্য এখন সবার মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে; নেতানিয়াহু কি আদৌ সংঘাতের ইতি টানতে প্রস্তুত,যেখানে এখন পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন? নাকি তিনি যুদ্ধ আরও দীর্ঘায়িত করার নতুন কোনো পথ খুঁজচ্ছেন?
