গাজা-ইসরায়েলের সংঘাত কি তাহলে শেষের পথে?
সম্প্রতি ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফার 'শান্তি পরিকল্পনা' নিয়ে আলোচনা হয়েছে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে। আর এই পরিকল্পনায় নেতানিয়াহুও এতে সায় দিয়েছেন। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে শান্তি পরিকল্পনার বিভিন্ন দফাগুলো সম্পর্কে কথা বলেন তারা। কিন্তু প্রশ্ন উঠছে, ট্রাম্প ও নেতানিয়াহু কি সত্যিই গাজা শান্তি পরিকল্পনায় একমত হয়েছেন?
