এডিবির মতে কতটা বাড়ছে দেশের জিডিপি?
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন- জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ শতাংশ। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি। যদিও চলতি অর্থবছরের বাজেটে ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
