পর্যটক শূন্য সাজেক, পূজার ছুটির সব বুকিং বাতিল
খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার জেরে সংকটে পড়েছে পার্বত্য অঞ্চলের পর্যটন। বিশেষ করে রাঙ্গামাটির সাজেক এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে। খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথ সহজ হওয়ায় সাধারণত পর্যটকেরা এ পথেই বেশি যান। কিন্তু জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি ও আন্দোলনকারীদের পর্যটন বন্ধ ঘোষণার কারণে সাজেকে পর্যটন কার্যত থমকে গেছে।
