কেন কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু?
চলতি মাসে শুরুতে কাতারের রাজধানী দোহায় বিমান হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার পর ২৯ সেপ্টেম্বর তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান।পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনও হামলা করা হবে না বলেও প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি নেতানিয়াহুর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
