ট্রাম্পের বিরাগভাজন পুতিন, এবার কি নেতানিয়াহুর পালা?
ট্রাম্প প্রশাসনের "আমেরিকা ফার্স্ট" নীতিতে ইসরায়েল যেন এক ব্যতিক্রমী নাম। যুক্তরাষ্ট্রের কাছে নেতানিয়াহুর দেশটি যেন সব কিছুর ঊর্ধ্বে। তারা সবসময়ই সব ক্ষেত্রে মার্কিন সমর্থন পেয়ে এসেছে। কিন্তু প্রায় সময়ই ইসরায়েলের নীতি সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থ কিংবা ট্রাম্পের ব্যক্তিগত পছন্দের সঙ্গে মেলে না। ইসরায়েলি নেতারা প্রায়ই দুই দেশের অভিন্ন মূল্যবোধের কথা বলেন, তবে এর বাইরেও বেশ কিছু বাস্তব কারণ রয়েছে।
