আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় অন্তর্দৃষ্টি কাজে লাগান: অর্থ উপদেষ্টা
করপোরেট প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় অন্তর্দৃষ্টি কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ২৯ সেপ্টেম্বর ইআরএফ অডিটরিয়ামে করপোরেট খাতের আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা নিয়ে ইআরএফ আয়োজিত সেমিনারে এ পরামর্শ দেন তিনি।
