আমেরিকার পিছু হটার সুযোগে বেইজিংয়ের নতুন কৌশল কী?
দ্বিতীয় দফায় মসনদে বসেই বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনকার ট্রাম্প প্রশাসনের একটি বড় অজানা প্রশ্ন হলো—আন্তর্জাতিক শৃঙ্খলার প্রতি ট্রাম্পের প্রকাশ্য প্রত্যাখ্যান চীনের কূটনৈতিক কৌশলে কী প্রভাব ফেলবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই শৃঙ্খলাকে একদিকে "অচল" এবং অন্যদিকে "মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র" বলে আখ্যা দিয়েছেন।
