নেতানিয়াহুর চোখ ইরাকের দিকে কেন?
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বিশ্বনেতারা যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাচ্ছিলেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষণের শুরুতেই ইরান ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি আরও এক ধাপ এগিয়ে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি দেন এবং প্রকাশ্যে তাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা করেন।
