ভারত ও এশিয়ার ক্ষমতার ভারসাম্য
একদিকে চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা; অন্যদিকে চীন-প্রতিবেশী টানাপোড়েন মিলে এশিয়ায় নতুন প্রতিযোগিতার মঞ্চ তৈরি হয়েছে। এখানে ভারত এখন খানিকটা একা। কিন্তু এশিয়ার ভূ-রাজনীতির সাম্প্রতিক পরিবর্তনের একটি অপ্রত্যাশিত দিক হলো ভারতের পুনরায় কেন্দ্রীয় ভূমিকায় ফেরা। ঔপনিবেশিক আমলে ব্রিটিশ ভারত এই অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় মুখ্য ভূমিকা রেখেছিল—দুটি বিশ্বযুদ্ধসহ বিভিন্ন সংঘাতে সক্রিয় অংশগ্রহণ করেছিল। কিন্তু স্বাধীনতার পর ভারত সচেতনভাবে সেই ভূমিকাটি থেকে সরে যায়।
