পূজা মণ্ডপের নিরাপত্তায় কীভাবে কাজ করবে র্যাব?
গুজব ছড়িয়ে যেনো কোন মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে র্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
