সমাবেশে আহত-নিহতদের কত টাকা ক্ষতিপূরণ দেবে থালাপতি বিজয়?
অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ১৬ নারী, ৬ শিশুসহ ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হন প্রায় ১০০ জন। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। একইসঙ্গে আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে ২ লাখ রুপি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠতে পারে, কত টাকার মালিক অভিনেতা থেকে হাঠাৎ রাজনীতিবিদ বনে যাওয়া দক্ষিণী এই সুপারস্টার?
