ইউরোপের আরেকটি দেশে হামলা চালাতে যাচ্ছেন পুতিন?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনেই নয়, বরং শিগগিরই ইউরোপের আরেকটি দেশে হামলা চালাতে যাচ্ছেন; এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন প্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে রাশিয়া মূলত ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা যাচাই চেষ্টা করছে। ২৮ সেপ্টেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
