আবারও কি প্রতারিত হতে যাচ্ছে গাজাবাসী?
গাজা যুদ্ধ বন্ধে ২১ দফার একটি প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এর মূল সূচনা হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে। যে অবস্থানে যোদ্ধারা আছে, সেখানেই যুদ্ধ থেমে যাবে। যুদ্ধবিরতির ৪৮ ঘণ্টার মধ্যে জীবিত ২০ ইসরায়েলি জিম্মি মুক্তি এবং ২৪ জনের মরদেহ হস্তান্তরের কথা বলা হয়েছে প্রস্তাবে।
