হাশিমার যে কাহিনি মানব ইতিহাসের সমৃদ্ধ দলিল
জাপানের নাগাসাকি উপকূল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে, প্রশান্ত মহাসাগরের বুকে রহস্যময় দ্বীপ হাশিমা। দূর থেকে দেখলে মনে হয়, জনমানবহীন সমুদ্রে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে বিশাল এক যুদ্ধজাহাজ। কিন্তু কাছে গেলে বোঝা যায়, এটি কোনো যুদ্ধজাহাজ নয়, বরং আস্ত দ্বীপ শহর। যেখানে সুউচ্চ কংক্রিটের ভবন, রাস্তা, হাসপাতাল, খেলার মাঠ, সিনেমাহল সবকিছুই আছে, শুধু নেই মানুষের কোলাহল।
