ঢাকেশ্বরী মন্দিরে কেমন চলছে দুর্গাপূজা?
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর রোববার মন্দিরের দুর্গামণ্ডপের সামনে থাকা বেলতলায় চণ্ডীপাঠ ও বিহিত পূজা হয়। ঢাকের বাদ্য, শঙ্খনাদ, উলুধ্বনি, কাঁসার ঘণ্টার মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন করা হয়। পূজা দেখতে সকাল থেকেই মন্দিরে আসতে শুরু করেন ভক্তরা।
