সরকারি ব্যবস্থাপনায় কী থাকছে হজের ৩ প্যাকেজে?
২০২৬ সালে হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে এ তথ্য নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় হজের ৩টি প্যাকেজ ঘোষণা করেন তিনি।
