হৃদরোগ চিকিৎসায় অগ্রগতি হলেও কেন ঘাটতি?
বাংলাদেশে হৃদরোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এর প্রধান কারণ নগরায়ণ, জীবনযাত্রার পরিবর্তন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তবে আশার কথা হলো হৃদরোগের চিকিৎসায় বেশ অগ্রগতি হয়েছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই চিকিৎসায় এখনো বড় ধরনের সীমাবদ্ধতা আছে। তাদের মতে, শুধু উন্নত চিকিৎসা নয়, হৃদরোগ মোকাবিলায় প্রয়োজন শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ার এবং টিবিএস আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এসব বিষয় ওঠে আসে।
