৫ দফা দাবিতে মালয়েশিয়াগামী শ্রমিকদের বিক্ষোভ
প্রশাসনের আশ্বাসে কারওয়ান বাজার সড়ক থেকে সরে গেছেন অভিবাসী শ্রমিক বা মালয়েশিয়া গমনেচ্ছু আন্দোলনকারীরা। ২৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ৫ দফা দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তারা দাবি করছেন, ভিসা থাকার পরও টিকেট সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি তারা। অন্তর্বর্তী সরকারের আশ্বাসের পরও তাদের সমস্যার সমাধান হয়নি। ট্রেনিংয়ের নামে নানা হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন।
